

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ডোবরা এলাকায় অভিযান চালিয়ে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি টুলু আলী (৫০) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মোঃ গাজলুর রহমানের ছেলে মোঃ টুলু আলী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন এক প্রেস বিফ্রিং এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাত ১ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ডোবরা এলাকায় অভিযান চালিয়ে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি টুলু আলীকে আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক আরো জানান, প্রায় ৫ বছর পূর্বে আসামি মোঃ টুলু আলীর পুত্র মোঃ মাসুদ রানার সঙ্গে ভিকটিমের বিবাহ হয়। বিবাহের পর হতে ভিকটিমের শ্বশুর আসামি মোঃ টুলু আলীর লোলুপ দৃষ্টি পড়ে পুত্রবধূর উপর। আসামি টুলু আলী সুযোগ বুঝে বিভিন্ন সময় ভিকটিমকে অশ্লীল কথাবার্তা বলে উত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার স্বামীসহ তার বাড়ীর লোকজনদের জানালে আসামি দিন দিন বেপরোয়া হয়ে উঠে। গত ২ জুন বাড়ীতে ভিকটিমের স্বামী ও শ্বাশুড়ি না থাকার সুযোগ আসামি টুলু আলী পূর্ব পরিকল্পিতভাবে সন্ধ্যা ৭ টার সময় জোরপূর্বক ৪টি ট্যাবলেট ভিকটিমকে সেবন করায়। ঔষধ খাওয়ানোর পরে ভিকটিম তার শয়ন ঘরে বিছানায় ঘুমিয়ে পড়লে আসামি ভিকটিমকে ধর্ষণ করে। পরে ভিকটিম তার নানা-নানির বাড়ীতে গিয়ে আত্মীয় স্বজনদেরকে আসামির কু-কর্মের কথা ফাঁস করে দেয়। তারপর হতে আসামি আত্মগোপনে চলে যায়।
আজ রোববার তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

