

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ঔষধ খাওয়াতে গিয়ে বাইজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু বাইজিদ ছোট মৌকুড়ি গ্রামের মহব্বতের ছেলে। সোমবার দিবাগত রাতে মা তার অসুস্থ ছেলেকে ঔষধ খাওয়াতে গেলে গলায় বেঁধে মারা যায় বলে জানা গেছে। এই ব্যাপারে প্রতিবেশী জাহিদ নামের এক ব্যক্তি ঘটনাটি সত্য বলে জানান।

