

কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি জানান, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ১৩ জন চাপা পড়ে ট্র্রাকের নিচে। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং আহত হন ৬ জন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা।

