ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৯
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫
আপডেট: জুলাই ১৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি

পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন।

সরেজমিন রোববার (১৩ জুলাই) দেখা গেছে, ফুলগাজীতে বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। তবে, এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর।

এদিকে নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত হওয়া গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

পরশুরামের বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram