ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩০
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

ঠাকুরগাঁওয়ে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘরের খাটের নিচ থেকে দুই বস্তা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক ব্যবসায়ী ফেরদৌসের ভাবী।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram