ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৮
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫

বাউফলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কালিশুরীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জিহাদ সিকদার (২৬) কে ছয় মাস পর গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ এর একটি টীম। পরে তাকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় একই গ্রামের বাসিন্দা জিহাদ সিকদার। পরে বরিশাল থেকে লঞ্চের কেবিনে করে ঢাকায় নিয়ে জিহাদ তার এক নিকট আত্মীয়ের বাসায় ওই শিক্ষার্থীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। ওই ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাউফল থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রায় ছয় মাস ধরে ধর্ষক জিহাদ পলাতক ছিল। স্থানীয়রা জানান, জিহাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, আসামি জিহাদকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram