ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৬
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৪, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২৫

পাহাড় থেকে শিশুসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ৬ শিশুসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। যারা অপহরণ চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়ার পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গ্রেপ্তার অপহরণ চক্রের সদস্যরা হলো- বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়ার বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে পাঁচজন স্থানীয়, ১০ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ছয়জন শিশু। তারা উখিয়া-টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে তারই নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগীরা কৌশলে গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরে অপহরণের শিকার হওয়া ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে পাঁচজন স্থানীয়, ১০ জন রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে ৬ জন শিশু। ভিকটিমরা উখিয়া-টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram