ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৩
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫

রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেম চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মো. ইমরান জানান, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিলেন শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০ টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়।

এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে এবং তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলের, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram