ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৮
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫
আপডেট: আগস্ট ২০, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৫

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর ওপর দাবি বা আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। একইসাথে ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে।

আজ বুধবার (২০ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানিয়েছে ইসি।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করত: এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি, আপত্তি গ্রহণ এবং সেগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়, কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণ করা হবে। যা ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram