ঢাকা
প্রকাশিত : September 7, 2026
আপডেট: September 7, 2026
প্রকাশিত : September 7, 2026

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। খবর আনাদুলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার (১৮০০জিএমটি) দিকে অবতরণের পর বোয়িং ৭৬৭-৩০০ অ্যামাজনের কার্গো বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মায়ামিতে অবতরণ করেছিলো। রানওয়ে থেকে ছিটকে বিমানটি একাধিক যানবাহনকে ধাক্কা দেয় এবং বিমানে আগুন ধরে যায়।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং এতে পাঁচজন প্রাণ হারিয়েছেন ও আরও পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ-এর প্রধান রে জাদাল্লাহ বলেন, এ ঘটনায় মোট ১০ জন জড়িত। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি দুজনকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram