ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪২
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

আন্দোলনে আহত আরও ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে

জুলাই-আগস্টের আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়।

জানা গেছে, যে ৬ জনকে পাঠানো হচ্ছে তাদের মধ্যে তিনজন সিএমএইচ ও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত চিকিৎসার জন্য ২২ জনকে বিদেশে পাঠানো হলো।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। এ তিনজনই গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিল বাম হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে করে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হচ্ছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এ অবস্থায় অপারেশনের জন্য তাকে পাঠানো হচ্ছে। আর হাফিজুর রহমান হাবিবের পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল চোখের চিকিৎসার জন্য ইমরান হোসেন ও মহিউদ্দিনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে চোখের চিকিৎসার জন্য ৭ জনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে আহতদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram