ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬
আপডেট: জুলাই ৫, ২০২৬
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

ভালো কোম্পানি তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার গড়া সম্ভব নয়

ভালো কোম্পানির তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়— বলে জানিয়েছেন বিএসইসি'র চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, শুধু প্রণোদনা দিয়ে ভালো কোম্পানি আনা যাবে না, আইপিও প্রক্রিয়া সহজ করতে হবে। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডকে আবারও শক্তিশালী করা হবে।

এদিকে দেশে সংকট কাটিয়ে পুঁজিবাজার খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। এ সময়ে সূচক ৩শ পয়েন্টেরও বেশি বেড়েছে। বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। বাজারের উর্ধ্বমূখী প্রবণতায় বিনিয়োগকারীদেরও আস্থা ফিরেতে শুরু করেছে।

পুঁজিবাজারের স্থিতিশীলতায় বিএসইসি নতুন কমিশন কিছুটা স্বস্তিতে উল্লেখ করে মাসুদ খান বলেন, নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ২ বছরের বেশি সময় ধরে আইপিও শূণ্য পুঁজিবাজার। তাই ভালো কোম্পানির বাজারে আনতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে কারসাজি বন্ধ করতে নতুন কমিশন তৎপর রয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় আবারো মিউচুয়াল ফান্ডকে সক্রিয় করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুজিবাজারের উন্নয়নে দ্রুতই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে আইনেও বড় পরিবর্তন আসবে। লেনদেন বাড়াতে মার্জিন ঋণ নীতিমালায় সংশোধনী আসবে। পুঁজিবাজারে লেনদেন কোন হস্তক্ষেপ করবে না বিএসইসি। তবে বিনিয়োগে সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram