ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৭
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাংলাদেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব মানুষের অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেছেন, তবে বেশ কিছু কেন্দ্রে অনিয়ম, ভয় ভীতি, মারধর, হুমকি ধামকির ঘটনা ঘটেছে। কিন্তু বড় আকারে ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের একাধিক কেন্দ্রের বেশকিছু জায়গায় আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশবাসির চমৎকার অংশগ্রহণে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ আস্থা নিয়ে ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গেছে। এটা জাতির জন্য নতুন অভিজ্ঞতা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram