ঢাকা
প্রকাশিত : November 5, 2026
আপডেট: November 5, 2026
প্রকাশিত : November 5, 2026

ইরান যুদ্ধের কারণে নির্বাচনে হার স্বীকার; তবে অভিযানের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে। তবে, একই পরিস্থিতি আবার তৈরি হলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।

বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের বলরুম নির্মাণকাজের স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ। ভ্যান্সের ওই বক্তব্যের সঙ্গে তিনি একমত কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তার বক্তব্য অনেকাংশেই সত্য। কারণ, স্বল্পমেয়াদে এর ফলে জ্বালানির দাম কিছুটা বেড়েছে।

তবে ট্রাম্প বলেন, একই সময়ে, যদি আমাকে আবারও একই সিদ্ধান্ত নিতে হতো, তাহলে সেটাই করতাম। কারণ, দীর্ঘমেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে ভূমিকা রাখলেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।

হেগসেথকে বরখাস্ত করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি খুব ভালো কাজ করছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram