ঢাকা
প্রকাশিত : November 5, 2026
আপডেট: November 5, 2026
প্রকাশিত : November 5, 2026

একদিনের সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

খুলনা ও বাগেরহাটের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে, তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হন তিনি।

প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান এবং শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে ২টি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষাঙ্গিক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুপুরে, হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর, খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। যাবেন খুলনা সার্কিট হাউজে।

বিকেলে, খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন সরকার প্রধান। এদিকে, তাকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সফর শেষ করে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram