ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩০
প্রকাশিত : জুলাই ২২, ২০২৫
আপডেট: জুলাই ২২, ২০২৫
প্রকাশিত : জুলাই ২২, ২০২৫

বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাতে এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

আহত দুইজন হলেন, মো. সোহাগ মিয়া ও মো. আসিফ আহম্মেদ নবীন।

ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে সোহাগ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আসিফ উত্তরার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন। তবে দুজনই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭১ জন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখনও ৭ জনের পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুদের সংখ্যা শতাধিক। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram