ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

গাজীপুরে গভীর বনে অটোচালকের মরদেহ উদ্ধার, রহস্যের জট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গভীর বনের ভেতর থেকে মো. জাহিদুর (অটোচালক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার গোসিংগা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার একটি গভীর বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুর পাশের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হবিবুর রহমান হাবির ছেলে।

গভীর বনের ভেতর অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ কী, কীভাবে তিনি সেখানে পৌঁছালেন কিংবা এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram