ঢাকা
প্রকাশিত : November 5, 2026
আপডেট: November 5, 2026
প্রকাশিত : November 5, 2026

সার ডিলার নিয়োগে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে তাদের বাতিল করা হবে: কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারের ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির মাধ্যমে নিয়োগের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বাদ দেওয়া হবে। এ জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা ও বাবুডাং এলাকায় গ্রীষ্মকালীন টমেটো এবং বারোমাসি আমের বাগান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় বাবুডাং এ মোহাম্মদ আলীর বারোমাসি আমবাগানে আমগাছের ছায়ায় আধুনিক পদ্ধতিতে আদাচাষ এবং আতিক আলীর গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত ঘুরে দেখেন মন্ত্রী। এ ধরনের বহুমুখী চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষির নতুন সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে বাবুডাং এ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন নিশ্চিত করতে খাল খননের মাধ্যমে বৃষ্টির পানি ও ভূপৃষ্ঠের পানি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। সারের কোনো সংকট নেই, ভবিষ্যতেও হবে না। সার নিয়ে কৃত্রিম সংকট বা বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুছা জঙ্গীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ, কৃষক প্রতিনিধি মোসাঃ কামরুন নাহার ইতি, দিদারুল আলম প্রমুখ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram