ঢাকা
প্রকাশিত : September 25, 2026
আপডেট: September 25, 2026
প্রকাশিত : September 25, 2026

ফরিদপুরের মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাস পাড়ায় বিল্ডিংয়ের সিড়ি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বিশ্বাস পাড়ায় অপর ভাইয়ের বিল্ডিংয়ের সিড়ি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হন। নিহত চাচা মৃত বদিয়ার রহমান বিশ্বাসের ছোট ছেলে জাহিদুল বিশ্বাস (৪৫)। ঘাতকরা হলেন ভাই আমুদে বিশ্বাস, আমুদের ২ ছেলে শাকিল বিশ্বাস (২২) ও সাইমুন বিশ্বাস (১৯)। জড়িত ব্যক্তিরা সম্পর্কে তার ভাই ও ভাতিজা।

চাচার জমিতে বিল্ডিংয়ের সিড়ি দেওয়া বিরোধকে কেন্দ্র করে ভাতিজা লাঠি দিয়ে আঘাত করেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই ঘাতকরা বাড়ী ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় জানান, ঘটনার পরপরই ঘাতকরা পালিয়েছে, অভিযান অব্যাহত আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে ও আইনী প্রক্রিয়া চলমান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram