ঢাকা
প্রকাশিত : September 20, 2026
আপডেট: September 20, 2026
প্রকাশিত : September 20, 2026

অপ্রতিমের আচরণে ত্রুটি পেলে আপনারা ক্ষমা করে দেবেন: বাবা

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আচরণে আপনারা ত্রুটি পান, ক্ষমা করে দেবেন এবং ওর জন্য দোয়া করবেন, ও যেন বেহেশতবাসী হয়—বলে আকুতি জানিয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

রোববার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে তার বাবা এ কথা বলেন।

অপ্রতিমের বাবা বলেন, আমার ছেলে আপনাদের কুমিল্লার আবহাওয়ায় ও আকাশের নিচে সবার ভালোবাসায় ও স্নেহে বড় হয়েছিল। ওর বয়স মাত্র ১৩ বছর। ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত, বুকফাটা আর্তনাদে একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে শেষ বিদায় জানিয়েছেন তার মা-বাবা। একইসঙ্গে স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি সারাদেশের মানুষের চোখের পানিতে শেষ বিদায় জানিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছে নির্মমতার শিকার ১৩ বছরের এই কিশোর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের খবরে আকুতি ছিল, যেন সে জীবিত ফিরে আসুক। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram