ঢাকা
প্রকাশিত : August 24, 2026
আপডেট: August 24, 2026
প্রকাশিত : August 24, 2026

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় জয় বর্মণ (২২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চকহরিপুর এলাকার নীল কমলের ছেলে। এ ঘটনায় সদিপ বর্মণ (২৩) নামে আরও একজন গুরতর আহত হয়েছেন। আহত যুবক একই এলাকার দুলাল বর্মণ এর ছেলে। সোমবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের ওপরে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দিক থেকে একটি মোটরসাইকেল যোগে চারজন বন্ধু একসঙ্গে বাড়িতে ফিরছিল। শিমুলতলী ব্রিজের ওপরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা পিলারের মোটরসাইকেল এর ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে জয় বর্মণ মারা যায়। বাকি ৩ জনের মধ্যে সদিপ বর্মণ গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram