ঢাকা
প্রকাশিত : August 20, 2026
আপডেট: August 20, 2026
প্রকাশিত : August 20, 2026

রাজধানীতে কাটেনি গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার স্বল্পচাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা।

‎সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। ভোর রাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীজুড়ে বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন।

তবে এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে, পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশে চলমান গ্যাস সংকট হয়ে উঠেছে আরও প্রকট।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram