ঢাকা
প্রকাশিত : August 9, 2026
আপডেট: August 9, 2026
প্রকাশিত : August 9, 2026

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কে বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নারীর নাম নুরজাহান বেগম (৪৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।

বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন এক কেজি। অধিদপ্তরের হিসাবে, এসব মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram