ঢাকা
প্রকাশিত : July 25, 2026
আপডেট: July 25, 2026
প্রকাশিত : July 25, 2026

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) আইসিসির দাফতরিক বার্তার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলো প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছেন। আদালতের পরিচালনা পর্ষদের নির্বাহী ব্যুরোর দায়িত্বে থাকা কূটনীতিকরা গত মাসে বলেছিলেন, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান আইসিসির একজন জুনিয়র আইনজীবীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িত। তাকে বরখাস্ত করা উচিত।

শুক্রবার আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ সেই সুপারিশটি অনুসরণ করার পক্ষে ভোট দিয়েছে।

আদালতের পরিচালনা পর্ষদের সভাপতি পাইভি কাউকোরান্তা বলেন, ৮২টি সদস্য রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে, করিম খান গুরুতর অসদাচরণ ও কর্তব্যের গুরুতর লঙ্ঘন করেছেন। করিম খানকে তাঁর পদ থেকে অপসারণ করা হলো।

এ বিষয়ে করিম খান অভিযোগ অস্বীকার করেছেন। ভোটগ্রহণের পর তার আইনজীবী তাইয়াব আলী বলেন, সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতাকে চ্যালেঞ্জ করবেন করিম খান।

এদিকে, খানের বরখাস্তের ফলে অবিলম্বে আইসিসির নতুন প্রসিকিউটর নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক লায়লা সাদাত বলেন, আদালতের সদস্যরা একজন সংকটগ্রস্ত ও কলঙ্কিত কর্মকর্তাকে অপসারণের জন্য দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, যাতে আদালত তার বিচারাধীন সকল মামলায় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এগিয়ে যেতে পারে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram