ঢাকা
প্রকাশিত : July 25, 2026
আপডেট: July 25, 2026
প্রকাশিত : July 25, 2026

ইরানের সাথে আলোচনা চলছে, বড় হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, বড় ধরনের হামলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি— বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাতে শনিবাার (২৫ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা করছে এবং নতুন কোনো বড় ধরনের হামলা চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, এই অভিযান আরও জোরদার করতে মার্কিন সামরিক বাহিনী ‘প্রস্তুত’ রয়েছে।

বিষয়টি সম্পর্কে একাধিক সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, জুলাই মাসের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান পাঠিয়ে হামলা চালিয়েছে, যা তেহরানের বিরুদ্ধে তাদের প্রথম সরাসরি প্রতিশোধমূলক পদক্ষেপ।

আলোচনা সম্পর্কে অবগত চারজনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার বিষয়টি বিবেচনা করতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন পাঁচজন ইরানি বিচারক এবং একটি শীর্ষস্থানীয় সাইবার গোষ্ঠীর নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram