ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৮
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬
আপডেট: জুলাই ৫, ২০২৬
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

পঞ্চগড়ে খাল পুনঃখনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন কমিটি থাকলেও এর সদস্যরাই জানেন না তারা কমিটিতে আছেন। শতাধিক শ্রমিকের পরিবর্তে স্কেভেটর দিয়ে খাল খননের কাজ সম্পন্ন হচ্ছে।

জানা যায়, ইজিপিপি কর্মসূচির আওতায় সারাদেশের মতো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়ও খাল পুনঃখননের কাজ শুরু হয়। এতে ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাত সদস্যের কমিটিও গঠন করা হয়। ৪৩ দিনের প্রকল্পে ১১৯ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও খোদ কমিটির সদস্যরাই জানেন না তাদের নাম কমিটিতে আছে।

এ বিষয়ে স্থানীয় লোকজন অভিযোগ করেন, স্কেভেটর দিয়ে পুরো খাল খনন করা হয়েছে। এখনও শ্রমিকরা পূর্ণ মজুরি পাননি। খননকৃত মাটি খালের দু'পাশে আবাদি জমির ওপর তুলে রাখা হয়েছে। এতে চাষাবাদ বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি জানান, সরকারি বিধিমালা মেনেই প্রকল্পের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, সরেজমিনে কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি চোখে পড়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাল খননে কোনো অনিয়ম থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram