ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৩
প্রকাশিত : জুন ২২, ২০২৬
আপডেট: জুন ২২, ২০২৬
প্রকাশিত : জুন ২২, ২০২৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল কলেজের সাবেক ভিপি। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি আত্মগোপনে গেলেও সম্প্রতি তিনি বরিশালে ফেরেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram