ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
প্রকাশিত : জুন ২২, ২০২৬
আপডেট: জুন ২২, ২০২৬
প্রকাশিত : জুন ২২, ২০২৬

মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত সৌদি প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যা করল বড় ভাই

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) যোহরের নামাজের সময় উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪৫) আন্দারমানিক এলাকার কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার ও চতুর্থ ছেলে মজিবর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি আরব প্রবাসী নজরুল সরদার ছুটিতে দেশে এসে ছোট ভাই মজিবরের পক্ষে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হারুন সরদার রোববার (২১ জুন) স্থানীয় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এ সময় নজরুলের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও হারুন সরদারের খামখেয়ালিপনার কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগেও নজরুল সরদারকে কয়েক দফায় হামলা করে গুরুতর আহত করেছিলেন তার বড় ভাই হারুন সরদার।

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার (২০ জুন) নজরুল সরদারের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে তিনি থেকে যান। নজরুল সরদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram