ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬
আপডেট: এপ্রিল ২৭, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরের অভিযোগ

আবু হেনা সাকিল, ‎রাবি প্রতিনিধি: ‎সিগারেট ধরাতে নিষেধ করায় বহিরাগত এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে এক জুনিয়রের বিরুদ্ধে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সিনিয়র শাওন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত জুনিয়র একই ডিসিপ্লিনের শিক্ষার্থী আকাশ। তিনি ২০২৩-২৪ সেশনে পড়েন। তার বাড়ি রাজশাহী শহরে।

প্রক্টর দপ্তরে সিসি ফুটেজে দেখা গেছে, শাওন বাইক নিয়ে চারুকলা অভিমুখে যাওয়ার পথে তাকে আটকান আকাশসহ কয়েকজন। তারপর হঠাৎ তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, তিনি প্র্যাকটিস শেষে চলে যাচ্ছিলেন। হঠাৎ পথে তার উপর হামলা হয় এবং মারধরে তার হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার চান তিনি।

‎মারধরের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমবর্ষে ভর্তি হওয়ার পর একদিন আকাশ চারুকলা মঞ্চে সিগারেট খাচ্ছিলেন। সিনিয়ররা আগে থেকেই সেখানে বসে ছিলেন। আকাশ সিনিয়র আপুদের অন্যত্র চলে যেতে বলেন। তখন শাওন তাকে বিষয়টি নিয়ে কথা বলেন। এছাড়াও আকাশ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে শাওনের নাম ভাঙিয়ে চলার অভিযোগ তোলেন এই নেতা।

‎এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, দুজনেই ক্যাম্পাসের শিক্ষার্থী। পূর্ব ঘটনার জেরে জুনিয়র শিক্ষার্থী কিছু বহিরাগত এনে অন্যজনকে মেরেছে। একপর্যায়ে তারা পালিয়ে যায়, তবে ঘটনাস্থলেই অন্য শিক্ষার্থীরা এক বহিরাগতকে আটক করে এবং প্রক্টরিয়াল টিমকে অবগত করে। টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram