ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬
আপডেট: এপ্রিল ২৩, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

শৈলকুপায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে একজন নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন গুরুতর আহতসহ বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বরের সাথে একই গ্রামের মশিউর রহমান মাতব্বরের দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিরোধ চলে আসছিল। তার জের ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোহন শেখ নামের একজন মারা যায় এবং উভয় গ্রুপের ১৫জন সহ বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে আহতদের মধ্যে আব্বাস নামের একজনের অবস্থা আশংকাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে স্থানীয় জাব্বার নামের এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামে শের আলী ও মশিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল, তার জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে দুই মাতব্বরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন মারা গেছে। বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram