ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৭
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬
আপডেট: মার্চ ১৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক বিলকিস জাহান

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন।

​দায়িত্ব গ্রহণের আগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন প্রশাসক।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হবে বরিশালকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা। 'গ্রিন সিটি, ক্লিন সিটি'—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে আদর্শ নগরীতে রূপান্তরের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করব।

এর আগে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ​র‍্যাব-৮ এর অধিনায়ক, জেলা পুলিশ সুপার, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সচিব, ​জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, ​মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন সরদারসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এক সময়ের তুখোড় ছাত্রনেত্রী এবং বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে বিসিসি’র প্রশাসক হিসেবে নির্বাচিত করেন। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী নেত্রীর নিয়োগের খবরে বরিশালের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

​​সুধী সমাবেশ শেষে নবনিযুক্ত প্রশাসক শহীদ মিনার সংলগ্ন কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে যান। সেখানে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজ সম্পন্নের মাধ্যমে তিনি চেয়ারে বসেন।

এসময় তিনি নগরীর উন্নয়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram