ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬
আপডেট: মার্চ ১১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের ফেসবুক পেজে বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গৌরনদী উপজেলার কোনো স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ের পর আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “সম্প্রতি গৌরনদীর পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। আড্ডাকেন্দ্রিক একটি নেটওয়ার্ক তৈরি হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

তিনি আরও বলেন, “আমরা গৌরনদীর যুব সমাজকে মাদকমুক্ত রাখতে চাই। একই সঙ্গে অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব আড্ডা কেন্দ্র করে যে নেটওয়ার্ক গড়ে উঠছে তা ভেঙে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।

ইউএনও জানান, নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। পৌরসভা এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন এবং কোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram