ঢাকা
প্রকাশিত : February 17, 2026
আপডেট: February 17, 2026
প্রকাশিত : February 17, 2026

বরিশাল বিভাগ থেকে মন্ত্রীত্ব পেলেন যে ৫ জন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: চট্টগ্রামের বিশাল আধিপত্যের দিনে বরিশাল বিভাগ থেকেও ৫ জন সদস্যকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই বিভাগে ২ জন পূর্ণ মন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে যা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছে। দেশের প্রশাসনিক ভারসাম্য রক্ষায় এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হাফিজ উদ্দিন আহমেদ এবং জহির উদ্দিন স্বপন। তাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও উদীয়মান নেতাদের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে এই বিভাগ থেকে স্থান পেয়েছেন আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান এবং নুরুল হক নুর। এর মধ্যে নুরুল হক নুর যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়ে বিশেষ নজর কেড়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram