ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫১
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬
আপডেট: জানুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬

দেবহাটায় ঢাকা থেকে অপহৃত যুবক উদ্ধার, পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৩

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানায় ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩। অভিযোগে বলা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে জিম্মি করা হয়। এরপর একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ সেখানে যেতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির মুখে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়ে তার (ওসি)র নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করেন। এসময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় বলে ওসি জানান। এছাড়া ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

ওসি আরো জানান, আসামীদের বিরুদ্ধে ৩৬৫, ৩৮৬ ও ৩৪ পেনাল কোড ধারায় মামলা হয়েছে এবং ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram