ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৫
প্রকাশিত : নভেম্বর ৮, ২০২৫
আপডেট: নভেম্বর ৮, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৮, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মর্মান্তিক মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ওমানে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা সেনায়েত আলী চৌধুরী বাড়ির মো. ছিদ্দিক আহমদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সু-সড়ক এলাকায় পৌঁছালে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনছুর, যিনি বর্তমানে দেশে ছুটিতে আছেন, তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

মাত্র আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে ওমানে যান সাইফুল ইসলাম। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কার কিনেছিলেন তিনি। সেই গাড়িই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram