ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫১
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫
আপডেট: অক্টোবর ২, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুসহ মানুষকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেপ্তারের জন্য কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram