ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০০
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজর আলী গ্রেপ্তার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। অভিযান পরিচালনা করেন দীঘিনালা থানার এসআই (নিঃ) মো. হারুন অর রশিদ। পরে ফজর আলীকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখা হয়। সেদিনই পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে আদালত মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram