ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৯
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসি'র ছেলে লকু-ম, অক্ষয় সিং এর ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅ এর ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু। এসময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড এ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাহসী প্রচেষ্টায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram