

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারে বাঁকখালী নদীতে ফুটবল খুঁজতে গিয়ে ২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র মিছবাহ উদ্দিনের লাশ উদ্ধার হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় স্থানীয়দের সহযোগিতায় বাঁকখালী নদীর বাংলাবাজার ব্রীজের নিচ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজারে সদরের ঝিলংজা চাঁদের পাড়া বাঁকখালী নদীর তীরে সহপাঠীদের সাথে খেলার একপর্যায়ে নদীতে ফুটবল পড়ে যায়। ঐ ফুটবল নদীতে খুঁজতে গিয়ে সে নিজেও নিখোঁজ ছিল।
নিহত কিশোর মিছবাহ উদ্দিন (১৪) স্থানীয় আইডিয়াল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং উক্ত এলাকার নুরুল আলমের ছেলে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

