ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১০
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫
আপডেট: আগস্ট ২৬, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের বেঁধে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় ডাকাত দল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম বলেন, ‘সোমবার রাত ৩ টার দিকে বসতঘরের দরজা ভেঙ্গে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে আমাকেসহ পরিবারের অন্য পুরুষ সদস্যদের ছুরি দেখিয়ে কাপড় ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ডাকাতরা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল। তাদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ২০ মিনিটের মধ্যে বেড়াতে আসা আমার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করেন।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে তদন্ত চলছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram