ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৯
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫
আপডেট: আগস্ট ২১, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

খাগড়াছড়িতে নিজ ঘর থেকে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডে মা এবং মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে রামগড় ৭নং ওয়ার্ডের বাগান টিলা এলাকায় মো.মোস্তফা মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৪৫) এবং তাঁর বয়স্ক মা আমেনা বেগম (৯০) এর গলা কাটা জোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মা মেয়ে দুজনের লাশ উদ্ধার করেন রামগড় থানা পুলিশ।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম, রামগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইনসহ উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন জানান, বাগান টিলা এলাকা থেকে দুই মহিলার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram