ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২২
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫
আপডেট: আগস্ট ৪, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে: নাসির উদ্দিন

শাহাজাদা এমরান, কুমিল্লা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন।

তিনি বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, গত ১৭ বছরে যারা জেল খেটেছে, ৫ই আগস্ট এর পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মমতাময়ী মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমত মুরাদনগরকে পরিচালনা করছে। মুরাদনগরের ফ্যাসিবাদ আওয়মী সরকারের কোন নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। তিনি দ্রুতসময়ের গ্রেফতারকৃত ১৩ জন নেতাকর্মীকে মুক্তির দাবি জানান।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram