ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৬
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫
আপডেট: আগস্ট ৪, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ১০

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) ভোরে গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত দোকান ভেঙে খালে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram