ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০০
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫
আপডেট: জুলাই ৩১, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

কুমিল্লার তিতাসে শীর্ষ মাদক সম্রাট আসলাম গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার শীর্ষ মাদক সম্রাট খ্যাত মো: আসলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও অস্ত্রসহ তার মাথার ওপর ঝুলছে ১০ মামলা। তারপরও সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বুধবার সন্ধ্যায় উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের শোলাকান্দি রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করে তিতাস থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসলাম উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, আসলাম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন। বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, মারামারি ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram