ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১৭
প্রকাশিত : জুলাই ২৭, ২০২৫
আপডেট: জুলাই ২৭, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৭, ২০২৫

কক্সবাজারে পর্যটকদের মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি কমাতে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এই প্রশিক্ষণের উদ্বোধন হয়।

উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসায় দক্ষতা অর্জনের মাধ্যমে সৈকতে দুর্ঘটনা ও মৃত্যুঝুঁকি হ্রাস করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা ডুবে যাওয়া পর্যটক উদ্ধার, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রদান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

চার দিনব্যাপী এই কর্মশালায় ১০৭ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন বীচকর্মী, লাইফগার্ড, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ সমুদ্রসৈকত সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, রেডক্রিসেন্টের পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. আজিম খান।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram