ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১৬
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫
আপডেট: জুলাই ২৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে সাগর উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) স্বাভাবিকের চেয়ে ৪–৫ ফুট উঁচু জোয়ারের পানি তীরে আছড়ে পড়ছে। ফলে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে, সকাল থেকে কক্সবাজার উপকূল ও আশপাশ এলাকায় দমকা হাওয়া বইছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, নিম্নচাপের প্রভাবে বায়ুচাপের তারতম্য থাকায় কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সৈকতে অবস্থানরত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, উত্তাল সাগরে পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় লাল নিশানা ওড়ানো হয়েছে। লাবণী থেকে কলাতলী পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

এদিকে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপে নৌযাত্রায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় জেলায় ১–৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। পাশাপাশি চট্টগ্রামসহ তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় কক্সবাজার, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram