ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫
আপডেট: জুলাই ১৭, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে জানা গেছে। নিহত হলেন মজিবুর রহমান (৬০)। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিহত মজিবুর রহমান ও গ্রেপ্তার ঘাতক লুৎফুর রহমান আপন দুই ভাই। তারা দুজনেই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার এশার আযানের পর মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজরত অবস্থায় হঠাৎ মসজিদে ঢুকে তার বড় ভাই লুৎফুর রহমান দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, ‘ঘটনার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। বর্তমানে নিহতের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram