ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার নেতৃত্বে সংঘটিত হামলায় বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৫৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রহিম উদ্দিন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গেল রবিবার রাতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রহিম উদ্দিন সিকদার ও তার ভাইদের উপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আল নোমান, তার জামাই মিজান, মুজিব, এনামসহ আরও কয়েকজন এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন নিহতের ভাই ও ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান।

আহত অবস্থায় তাদের প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রহিম উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতির হাতে আমাদের সাবেক সভাপতি রহিম ভাই খুন হয়েছেন।

এদিকে ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।

সদর থানার ওসি মো. ইলিয়াস জানান, প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ডকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram