ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৭
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫
আপডেট: জুলাই ১৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ নবী হোসেন গ্রুপের ৪ সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ ১৪ লাখ টাকা ও ১টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত নবী হোসেন গ্রুপের চার সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পরিচালিত অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

আটককৃতরা হলেন ক্যাম্পের ১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ ব্লক সি ১৪ এর বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প ৯ এর সি ব্লক ১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) ও ক্যাম্প-১১এর সি-৬ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমেদ এর ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।

সেনাবাহিনী জানায়, রোববার ক্যাম্প-১১ তে নবী হোসেনের দলের সদস্যরা জনৈক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সাথে বিদেশি অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসে। তৎক্ষণাৎ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে যেতে সক্ষম হলেও নবী হোসেন দলের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

এ সময় তাদের কাছে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) এবং ১৪ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি মিয়ানমারের সেনাবাহিনী ব্যবহার করে থাকে।

প্রসঙ্গত, অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ অবস্থিত নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে সেনাবাহিনীর কাছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram