ঢাকা
প্রকাশিত : July 11, 2025
আপডেট: July 11, 2025
প্রকাশিত : July 11, 2025

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে।  

পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনাস্থলের চারপাশের আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে, আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে এটি একটি ফোম কারখানা। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram